Skip to main content

Command Palette

Search for a command to run...

🐳 Docker Image ও Container বোঝার জন্য সহজ ব্যাখ্যা (Class এর সাথে তুলনা)

Updated
1 min readView as Markdown
A

Frontend Developer with 3 years of experience building scalable, SEO-optimized web applications using React.js, Next.js, and modern JavaScript ecosystems. Skilled in performance optimization, advanced state management (Redux, React Query), and driving frontend architecture decisions within Agile development teams.

Docker Image হচ্ছে Docker container রান করার জন্য একটি ব্লুপ্রিন্ট।

Docker Image হচ্ছে একটি executable ফাইল, যার মধ্যে আমাদের অ্যাপ্লিকেশন রান করার জন্য প্রয়োজনীয় সব instruction, configuration এবং dependency আগে থেকেই সংরক্ষিত থাকে।

অর্থাৎ, আমরা কীভাবে একটি container তৈরি করতে চাই — সেটা পুরোপুরি Docker Image-এর মধ্যে define করে রাখা থাকে।

এটি একপ্রকার স্ট্যাটিক স্ন্যাপশট যা বলে দেয়:

  • অ্যাপ্লিকেশনের কোড কেমন হবে,

  • কোন কোন লাইব্রেরি বা dependency দরকার,

  • এবং container-টি কীভাবে রান করবে।


তুলনা করে ভাবলে:
🔹 Docker Image → একটি রান করার গাইডলাইন সহ ব্লুপ্রিন্ট
🔹 Docker Container → সেই Image থেকে তৈরি হওয়া চলমান environment


🎯 Docker Image vs Class

যেমন Class একটি ব্লুপ্রিন্ট যা বলে দেয় অবজেক্ট দেখতে কেমন হবে,
→ ঠিক তেমনি, Docker Image-ও একটি ব্লুপ্রিন্ট।

আমরা একটি ক্লাস দিয়ে অনেকগুলো অবজেক্ট তৈরি করতে পারি।
→ ঠিক তেমনি, একটি Docker Image দিয়ে অনেক Container তৈরি করা যায়।

Class নিজে কোনো রিসোর্স বা মেমোরি ব্যবহার করে না।
অবজেক্ট তৈরি হওয়ার পর সেটি রিসোর্স ব্যবহার করে।

একিভাবে, Docker Image নিজে কোনো সিস্টেম রিসোর্স ব্যবহার করে না।
→ যখন Image থেকে Container তৈরি হয়, তখন সেই Container মেমোরি, CPU, ফাইল সিস্টেম ইত্যাদি ব্যবহার করে।

Container এর মধ্যে একটি লোকাল environment থাকে, যেখানে build process চলে, dependencies থাকে, update ও delete করা যায়।

Conclusion:
Container হচ্ছে Docker Image-এর একটি instance, যেমন object হচ্ছে class-এর একটি instance

More from this blog

🚀 Docker Bind Mount ও Anonymous Volume ব্যবহার করে Local Codebase এর সাথে Container যুক্ত করা —

➡️ যখন আমরা bind mount ব্যবহার করি, তখন আমরা host machine-এর নির্দিষ্ট কোনো ফোল্ডার ঠিক করে দিই, যেটা কন্টেইনারের কোনো ফোল্ডারের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যায়। এতে কন্টেইনারে পরিবর্তন করলে লোকাল ফাইলেও সেটা সাথে সাথে দেখা যায় — একেবারে রিয়েল টাইমে। 🧠...

Jul 3, 20253 min read

🚢 ডকার ভলিউম (Docker Volumes)

ডকার ভলিউম (Docker Volumes) : ডকার ভলিউম এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে কনটেইনারের ভিতরের ডেটা হোস্ট মেশিনে সংরক্ষণ করা যায়।যা ডকার কন্টেইনারের মধ্যে ডেটা সংরক্ষণ এবং শেয়ার করার জন্য ব্যবহৃত হয়। এটি ডেটাকে পারসিস্ট (স্থায়ীভাবে রাখা) করতে সাহায্য করে...

Jun 26, 20252 min read

How to Use MongoDB Transactions & Rollbacks

Transaction কী? Transaction এর মাধ্যমে একাধিক ডাটাবেইস অপারেশন একসাথে execute হয়, এবং সবগুলো সফল হলে তবেই ডাটাবেজে স্থায়ীভাবে save হয়। যদি কোনো একটি অপারেশন fail করে, তাহলে সবকিছু rollback হয়ে যায় — অর্থাৎ, কোনো ডেটা চেঞ্জই হয় না। উদাহরণ: ধরো তুমি এ...

May 27, 20251 min read

🐳 Docker Registry ও Repository: এক নজরে সহজ ব্যাখ্যা

🗂️ Docker Registry Docker Registry হল একটি centralized location যেখানে Docker কন্টেইনার ইমেজগুলি সংরক্ষণ এবং শেয়ার করা হয়। এটি পাবলিক বা প্রাইভেট হতে পারে। 👉 Docker Hub একটি পাবলিক রেজিস্ট্রি যা যে কেউ ব্যবহার করতে পারে এবং এটি ডিফল্ট রেজিস্ট্রি। ...

Apr 15, 20252 min read

Untitled Publication

13 posts